Posts

Showing posts from 2020

ত্বকের উজ্জ্বলতা:

Image
কলা, পেঁপে, পেয়ারা আর ডালিম দিয়ে তৈরি ‘ফেইশল মাস্ক’ ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। কলা ও মধুর মাস্ক: একটা কলা, এক টেবিল-চামচ মধু এবং সামান্য পরিমাণ লেবুর রস চটকে মেশান। মিশ্রণটি মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর তা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা তৈলাক্ত ত্বকে চমৎকার কাজ করে।   কলাতে আছে অত্যাবশ্যকীয় ভিটামিন এবং পুষ্টি উপাদান যা ত্বক শান্ত করে এবং ব্রণ ওঠা কমায়।        তাই এটা সব ধরণের ত্বকের জন্য উপকারী। পেঁপে ও ডিমের সাদা অংশ: পেঁপে এবং ডিমের সাদা অংশ ত্বক টানটান করে। এক কাপ পাকা পেঁপে চটকে নিন। আলাদা একটা পাত্রে একটা ডিম ফেটে নিন। এরপর এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক টানটান করে।  পেঁপেতে আছে ভিটামিন এ এবং সি । এতে থাকা প্যাপেইন নামক এনজাইম ত্বকের গাঢ় দাগ দূর করতে সহায়তা করে । শীতে ত্বকের সমস্যায় পেয়ারার মাস্ক: আধা কাপ পেয়ারা কুচি করে তার সঙ্গে এক টেবিল-চামচ ওটমিলের গুঁড়া এবং এক টেবিল-চামচ মধু মিশিয়ে মাস্কটি ত্বকে লাগি...

শীতে সৌন্দর্য সমস্যার সমাধান:

Image
শীতে নিজেকে সুন্দর রাখতে শুধুই ঘি ব্যবহার করুন । তাতেই মিলবে উজ্জ্বল ত্বক, কোমল ঠোঁট আর ঝলঝলে চুল। শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, এসময়ে প্রাকৃতিকভাবেই ত্বকে আর্দ্রতা ধরে রাখে ভিটামিন ই ও কে সমৃদ্ধ ঘি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও নিয়মিত ঘি ব্যবহার করতে পারেন। ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘি ১ টেবিল চামচ ও ২ টেবিল চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে গোসলের আগে ত্বকে মাখুন। শুষ্ক ও ফাটা ঠোঁটের যন্ত্রণা দূর করে ঘি ঠোঁট নরম ও কোমল করে। লিপবাম হিসেবে ঘি ব্যবহার করতে পারেন। টেবিল চামচ নারকেল তেল ও ঘি নিন, এতে যোগ করুন এক টেবিল চামচ করে লেবুর রস ও অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারের পরই অনুভব করতে পারবেন চুল অনেক ঝলমলে-মসৃণ হয়ে গেছে। ত্বকে, চুল বা ঠোঁটে মাখার সঙ্গে ঘি খেলেও উপকার পাওয়া যায়।